ইসলামিক ফাউন্ডেশন (IFB) কর্তৃপক্ষ হতে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Islamic Foundation IFB Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ০১ মে ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৩টি ক্যাটাগরি পদে ৬৫ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদেরকে অনলাইনে https://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।
অনলাইন আবেদন শুরু: ০৫ মে ২০২৬ ইং, সকাল ০৯:০০ টা।
অনলাইন আবেদন শেষ: ০৪ জুন ২০২৬ ইং, বিকেল ০৪:০০ টা।
এ পোস্টে আপনি এক নজরে পাবেন:
- ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
- পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
- আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
- কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
- অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ও জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক এবং আমার দেশে, প্রকাশের তারিখ ০১ মে ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল https://ifb.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ১৩টি ক্যাটাগরিতে ৬৫ জন শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, তবে উপপরিচালক পদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত। বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ এপ্রিল ২০২৬। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২২৩/- টাকা, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)
| বিষয় | তথ্য |
| নিয়োগকারী সংস্থা | Islamic Foundation (IFB) |
| নিয়োগ বিজ্ঞপ্তির নাম | Islamic Foundation Job Circular 2026 |
| নিয়োগের ধরন | সরকারি চাকরি |
| জব ক্যাটাগরি | ১৩টি। |
| মোট শূন্যপদ | ৬৫ জন। |
| বেতন স্কেল | ২২,০০০ – ৬৭,০১০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)। |
| লিঙ্গ | নারী ও পুরুষ উভয়ই। |
| নাগরিকত্ব | বাংলাদেশী। |
| অভিজ্ঞতা | পদ অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ও নতুন উভয়ই আবেদন করতে পারবে। |
| প্রকাশের তারিখ | ০১ মে ২০২৬ ইং। |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ০৫ মে ২০২৬ ইং, সকাল ০৯:০০ টা। |
| আবেদন শেষ তারিখ ও সময় | ০৪ জুন ২০২৬ ইং, বিকেল ০৪:০০ টা। |
| আবেদন মাধ্যম | অনলাইন। |
| অনলাইন আবেদন লিংক | ifb.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | islamicfoundation.gov.bd |
প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ
| বিষয় | তথ্য |
| নাগরিকত্ব | বাংলাদেশী। |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর (উপপরিচালক পদের জন্য ৪০ বছর)। |
| লিঙ্গ | নারী ও পুরুষ উভয়ই। |
| শিক্ষাগত যোগ্যতা | এমবিবিএস, স্নাতক বা স্নাতকোত্তর (মাদ্রাসা ডিগ্রি বা সমমান)। |
| অভিজ্ঞতা | পদভেদে প্রয়োজন হতে পারে। |
| কোটার সুবিধা | সরকারি নীতিমালা অনুযায়ী। |
| অন্যান্য শর্ত | সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা (প্রযোজ্য পদের জন্য)। |
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
আবেদনের সময়সীমা (Application Timeline)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ
| সময়সীমা সম্পর্কিত বিষয় | নির্ধারিত তারিখ ও সময় |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় | ০৫ মে ২০২৬ ইং, সকাল ০৯:০০ টা। |
| অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময় | ০৪ জুন ২০২৬ ইং, বিকেল ০৪:০০ টা। |
গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।
বয়সসীমা (Age Limit)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে উপপরিচালক পদের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র বা এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে।
তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে যা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ
১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ https://ifb.teletalk.com.bd
২) “Application Form” অপশনে ক্লিক করুন।
৩) আপনার যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।
৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।
৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ
- ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)।
- শিক্ষাগত যোগ্যতার তথ্য (স্নাতক/মাদ্রাসা ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)।
- জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।
৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –
- ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, সর্বোচ্চ ১০০ KB।
- স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB।
এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে। এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন কারণ পরবর্তীতে ফি জমা ও এডমিট কার্ড উত্তোলনের জন্য এটি প্রয়োজন হবে।
অনলাইনে ফি জমা (Application Fee Payment)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:
| বিষয় | তথ্য |
| আবেদন ফি | ২২৩/- টাকা (সার্ভিস চার্জসহ)। |
| ফি জমাদানের মাধ্যম | Teletalk Prepaid SIM এর মাধ্যমে। |
| জমাদানের সময়সীমা | আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে। |
SMS পাঠানোর নিয়মঃ
১ম SMS:
IFB User ID Send to 16222
Example: IFB DEFABC → 16222
Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)।
২য় SMS:
IFB YES PIN Send to 16222
Example: IFB YES 12345678 → 16222
Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for IFB application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”
User ID / Password ভুলে গেলে
(১) যদি User ID জানা থাকে:
IFB HELP USER UserID → Send to 16222
Example: IFB HELP USER ABCDEF
(২) যদি PIN Number জানা থাকে:
IFB HELP PIN PINNumber → Send to 16222
Example: IFB HELP PIN 87654321
ইসলামিক ফাউন্ডেশন-এর চাকরি পরীক্ষা (Exam Steps)
ইসলামিক ফাউন্ডেশন–এর মাধ্যমে নিয়োগ পেতে হলে ৩টি ধাপ পার হতে হয়:
১. লিখিত পরীক্ষা (Written Exam)
২. মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)
৩. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (প্রযোজ্য পদের জন্য)
পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)
ইসলামিক ফাউন্ডেশন–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ifb.teletalk.com.bd সাইট থেকে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে।
উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে:
- Admit Card (মৌখিক পরীক্ষার প্রবেশপত্র)।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি।
- কম্পিউটার দক্ষতার সনদ (যদি পদ অনুযায়ী প্রয়োজন হয়)।
- নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা ও নিজ জেলার সনদপত্র।
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Application Form) কপি।
আবেদন করার আগে নিম্নে দেওয়া বিষয়গুলো জেনে নিবেন
প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সংস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৫ সালের ২৮ মার্চ এক রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ইসলামের প্রকৃত আদর্শ প্রচার, সঠিক ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং ইসলামী জ্ঞান ও গবেষণার প্রসারে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ইসলামিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। “ইসলামের সঠিক মর্মবাণী প্রচার ও প্রসার” এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
একজন পরীক্ষার্থী হিসেবে ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে মৌলিক ধারণা রাখা কেবল আপনার আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং মৌখিক পরীক্ষায় (ভাইভা) নিজেকে একজন সচেতন, আধুনিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রার্থী হিসেবে প্রমাণ করতে বিশেষভাবে সহায়তা করে। বিশেষ করে এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ এবং কুরআন শিক্ষার মতো সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে নিয়োগকর্তাদের কাছে প্রার্থীর নিষ্ঠা ও পেশাদারিত্ব ইতিবাচকভাবে ফুটে ওঠে। তাই এই প্রতিষ্ঠানের ইতিহাস, লক্ষ্য এবং দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়নে এর সুদূরপ্রসারী ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা সফলতার পথে আপনাকে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে রাখবে।
আপনার প্রস্তুতির জন্য কিছু জরুরি তথ্য:
- প্রতিষ্ঠা: ২৮ মার্চ ১৯৭৫।
- সদর দপ্তর: আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
- প্রধান পদ: প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান হলেন মহাপরিচালক (Director General)।
- মডেল মসজিদ প্রকল্প: বর্তমানে দেশব্যাপী ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মেগা প্রকল্পটি এই ফাউন্ডেশনের অধীনেই বাস্তবায়িত হচ্ছে।
- প্রধান কার্যাবলি:
- ইসলামী বিশ্বকোষ, সিরাত গ্রন্থ এবং মৌলিক গবেষণামূলক বই প্রকাশনা।
- চাঁদ দেখা বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জাতীয় ও ধর্মীয় দিবসগুলোর সময়সূচি নির্ধারণ।
- মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর মাধ্যমে সাক্ষরতা বৃদ্ধি করা।
- জাতীয় যাকাত বোর্ড এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির কার্যক্রম পরিচালনা করা।
- হজ ব্যবস্থাপনা ও হজ্জ যাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণে কারিগরি সহায়তা প্রদান।
পরামর্শ: ভাইভার প্রস্তুতির জন্য বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নাম এবং ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘ইসলামী বিশ্বকোষ’ সম্পর্কে ধারণা রাখা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।
আবেদনের মাধ্যম
ইসলামিক ফাউন্ডেশন–এর আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে। ডাকযোগে, ইমেইল বা সরাসরি আবেদন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি আবেদনকারীকে নির্ধারিত অনলাইন পোর্টাল ifb.teletalk.com.bd – এ প্রবেশ করে সঠিক নির্দেশনা মেনে আবেদন করতে হবে।
আবেদনের শর্ত
আবেদনকারী অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। আবেদনপত্রে কোনো তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করা কঠোরভাবে নিষিদ্ধ এক্ষেত্রে প্রার্থিতা যেকোনো পর্যায়ে বাতিল করা হতে পারে। একই পদের জন্য একাধিক আবেদন করা শাস্তিযোগ্য অপরাধ।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে হলে পদের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেমন মেডিকেল অফিসার পদের জন্য এমবিবিএস ডিগ্রি আবশ্যক। আবেদন করার আগে বিজ্ঞপ্তির “Educational Qualification” অংশটি ভালোভাবে পড়ে নিজের যোগ্যতার সাথে মিলিয়ে দেখা উচিত।
ভুল তথ্য সমাধান (Correction)
অনলাইনে আবেদন করার সময় বানান বা এনআইডি নম্বরে ভুল হতে পারে। সাধারণত ফি জমা দেওয়ার আগে নতুন করে আবেদন করা সম্ভব হয়। কিন্তু একবার ফি জমা হয়ে গেলে আর কোনো তথ্য সংশোধন করার সুযোগ থাকে না। তাই সাবমিট করার আগে কমপক্ষে দু’বার তথ্য যাচাই করা উচিত।
আবেদন ফি সংক্রান্ত
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগের আবেদন ফি ২২৩/- টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ বলে গণ্য হবে না এবং সিস্টেম থেকে তা বাতিল হয়ে যাবে।
মৌখিক পরীক্ষার শর্ত:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। মৌখিক পরীক্ষায় প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং পদ সংশ্লিষ্ট জ্ঞান মূল্যায়ন করা হবে। তাই আনুষ্ঠানিক পোশাক এবং আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকল নির্দেশনা
ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কিত সকল তথ্য যাচাইয়ের জন্য মূল সার্কুলারকে প্রাথমিক উৎস হিসেবে ধরে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অননুমোদিত তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। সকল ধাপে নিজ দায়িত্বে ফলোআপ করা জরুরি।
ডিক্লারেশন (Declaration)
অনলাইন ফরমের শেষে একটি ডিক্লারেশন অংশ থাকে, যেখানে প্রার্থীকে নিশ্চিত করতে হয় যে তার প্রদত্ত সকল তথ্য সত্য। কোনো তথ্য পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ প্রার্থীর আবেদন বা প্রার্থিতা বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখে।
ইসলামিক ফাউন্ডেশন সংক্রান্ত সহায়তা ও যোগাযোগের তথ্য
অফিসিয়াল যোগাযোগের ঠিকানা
| মাধ্যম | তথ্য |
| প্রতিষ্ঠান | ইসলামিক ফাউন্ডেশন। |
| ঠিকানা | বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, ঢাকা-১০০০। |
| ইমেইল | dg@islamicfoundation.gov.bd, dir.ict@islamicfoundation.gov.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | islamicfoundation.gov.bd |
অনলাইন আবেদন ও টেকনিক্যাল সাপোর্ট
| যোগাযোগ মাধ্যম | তথ্য |
| অনলাইন আবেদন লিংক | ifb.teletalk.com.bd |
| Teletalk হেল্পলাইন | ১২১ (টেলিটক নম্বর থেকে) |
| ইমেইল (Query) | alljobs.query@teletalk.com.bd |
| সাপোর্ট ফেসবুক পেজ | facebook.com/alljobsbd |
ইমেইল বা মেসেজ পাঠানোর সময় Subject–এ লিখবেন:
Organization Name: IFB
Post Name: ***
Applicant’s User ID: XXXXX
Contact Number: 01XXXXXXXXX
গুরুত্বপূর্ণ সতর্কতা
কোনোভাবেই কারো সাথে টাকা লেনদেন করে চাকরি নেওয়ার চেষ্টা করবেন না। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ কখনো ব্যক্তিগতভাবে বা অনানুষ্ঠানিকভাবে অর্থ দাবি করে না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো ধরনের প্রতারণামূলক লেনদেনে জড়ালে তার সম্পূর্ণ দায়ভার প্রার্থীর নিজের।
সময় থাকতে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর চাকরির জন্য আপনার আবেদনটি দ্রুত সেরে ফেলুন। কারণ নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন করে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সাধারণত শেষ মুহূর্তে আবেদন করতে গিয়ে সার্ভারে অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত বিভ্রাটের কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হন। এছাড়া তাড়াহুড়ো করে আবেদন করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড বা তথ্য প্রদানে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এবং নিশ্চিন্তে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার অন্তত কয়েকদিন আগেই আবেদন করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
নিচে সাম্প্রতিক আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –
- পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Padakhep NGO Job Circular 2026
- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Gazipur VAT Job Circular 2026
- ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | FID Job Circular 2026
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026
