ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ হতে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Fire Service Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ০৭ এপ্রিল ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ০৯টি ক্যাটাগরি পদে ১৯৭ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদেরকে অনলাইনে http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।
অনলাইন আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬ ইং সকাল ০৯:০০ টা।
অনলাইন আবেদন শেষ: ০৯ মে ২০২৬ ইং বিকেল ৫:০০ টা।
এ পোস্টে আপনি এক নজরে পাবেন:
- ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
- পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
- আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
- কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
- অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকায়, প্রকাশের তারিখ ০৭ এপ্রিল ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল http://fscd.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ০৯টি ক্যাটাগরিতে ১৯৭ জন শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ এপ্রিল ২০২৬। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১১২/- টাকা, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)
| বিষয় | তথ্য |
| নিয়োগকারী সংস্থা | Department Of Fire Service and Civil Defence |
| নিয়োগ বিজ্ঞপ্তির নাম | ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |
| নিয়োগের ধরন | সরকারি চাকরি |
| জব ক্যাটাগরি | ০৯টি |
| মোট শূন্যপদ | ১৯৭ জন |
| বেতন স্কেল | ৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা |
| লিঙ্গ | নারী ও পুরুষ |
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| অভিজ্ঞতা | পদ অনুযায়ী অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়ই |
| প্রকাশের তারিখ | ০৭ এপ্রিল ২০২৬ ইং |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ১০ এপ্রিল ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকা |
| আবেদন শেষ তারিখ ও সময় | ০৯ মে ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| অনলাইন আবেদন লিংক | http://fscd.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://fireservice.gov.bd/ |
প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ
| বিষয় | তথ্য |
| নাগরিকত্ব | জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক |
| বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর (কোটা ও বিশেষ ক্ষেত্রে ৩২ বছর) |
| লিঙ্গ | নারী ও পুরুষ উভয়ই আবেদনযোগ্য |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ফাযিল বা স্নাতক পাশ |
| অভিজ্ঞতা | পদের ধরন অনুযায়ী প্রযোজ্য |
| কোটার সুবিধা | সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সুবিধা বিদ্যমান |
| অন্যান্য শর্ত | সুস্বাস্থ্যের অধিকারী ও শারীরিক যোগ্যতাসম্পন্ন |
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।
চাকরি প্রার্থীদের সহায়তার জন্য আমরা নিচে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল জব সার্কুলার ইমেজ প্রকাশ করেছি। ফায়ার সার্ভিস চাকরির আবেদন করার পূর্বে অফিসিয়াল ফায়ার সার্ভিস জব সার্কুলার ইমেজ থেকে সকল নির্দেশনা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করে তারপর অনলাইনে আবেদন করুন।


ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
আবেদনের সময়সীমা (Application Timeline)
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ
| সময়সীমা সম্পর্কিত বিষয় | নির্ধারিত তারিখ ও সময় |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় | ১০ এপ্রিল ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকা |
| অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময় | ০৯ মে ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা |
গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।
বয়সসীমা (Age Limit)
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে ৬ ও ৭ নম্বর পদের জন্য বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে।
তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য হতে পারে।
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ
১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ http://fscd.teletalk.com.bd
২) “Application Form” অপশনে ক্লিক করুন।
৩) কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করে পরবর্তী ধাপে যান।
৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।
৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ
- ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
- শিক্ষাগত যোগ্যতার তথ্য (অষ্টম/এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
- জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।
৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –
- ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে।
- এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
- পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে
অনলাইনে ফি জমা (Application Fee Payment)
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:
| বিষয় | তথ্য |
| আবেদন ফি | ১১২/- টাকা (চার্জসহ) |
| ফি জমাদানের মাধ্যম | Teletalk Prepaid Mobile |
| জমাদানের সময়সীমা | আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে |
SMS পাঠানোর নিয়মঃ
১ম SMS:
FSCD <space> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
Example: FSCD DEFABC → 16222
Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)
২য় SMS:
FSCD <space> YES <space> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
Example: FSCD YES 12345678 → 16222
Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for FSCD application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”
এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।
User ID / Password ভুলে গেলে
(১) যদি User ID জানা থাকে
FSCD <space> HELP <space> USER <space> UserID → Send to 16222
Example: FSCD HELP USER ABCDEF
(২) যদি PIN Number জানা থাকে
FSCD <space> HELP <space> PIN <space> PINNumber → Send to 16222
Example: FSCD HELP PIN 87654321
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চাকরি পরীক্ষা (Exam Steps)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মাধ্যমে চাকরিতে যোগদান করতে হলে সাধারণত ৩টি ধাপ পার হতে হয়:
১. লিখিত পরীক্ষা (Written Exam)
২. মৌখিক পরীক্ষা (Oral Exam)
৩. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (পদ অনুযায়ী)
পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে http://fscd.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে SMS বা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।
উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।
মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা (Oral Examination) বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে:
- Admit Card (Viva/Oral Test Admit Card)
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি
- কম্পিউটার দক্ষতার সনদ (যদি পদ অনুযায়ী প্রয়োজন হয়)
- নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা ও নিজ জেলার সনদপত্র (চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক)
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Application Form) কপি
আবেদন করার আগে নিম্নে দেওয়া বিষয়গুলো জেনে নিবেন
প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক ধারণা রাখা মৌখিক পরীক্ষায় ভালো করতে সহায়তা করে।
আবেদনের মাধ্যম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে। ডাকযোগে, ইমেইল বা সরাসরি আবেদন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি আবেদনকারীকে নির্ধারিত অনলাইন পোর্টাল http://fscd.teletalk.com.bd – এ প্রবেশ করে সঠিক নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শর্ত
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। আবেদনপত্রে কোনো তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান কঠোরভাবে নিষিদ্ধ এক্ষেত্রে প্রার্থিতা যেকোনো পর্যায়ে বাতিল করা হতে পারে। কোনো ধরণের অসদুপায় বা দুর্নীতির সাথে জড়িত প্রমাণিত হলে প্রার্থীকে আইনগত জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ বিভিন্ন পদের জন্য অষ্টম শ্রেণি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের উচিত বিজ্ঞপ্তির “Educational Qualification” অংশটি ভালোভাবে পড়ে নিজের ডিগ্রির সাথে মিলিয়ে দেখা।
পদের দায়িত্ব (Job Responsibilities)
নির্বাচিত প্রার্থীদের ফায়ার ফাইটিং, উদ্ধার অভিযান, জরুরি সেবা প্রদান এবং দাপ্তরিক কার্যাদি সম্পাদনের দায়িত্ব পালন করতে হবে। পদের ধরন অনুযায়ী এই দায়িত্বগুলো ভিন্ন হতে পারে।
ভুল তথ্য সমাধান (Correction)
অনলাইনে আবেদন সাবমিট করার আগে কমপক্ষে দু’বার তথ্য যাচাই করা উচিত। একবার ফি জমা হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আর কোনো তথ্য সংশোধন করার সুযোগ থাকে না। বানান ভুল বা ভুল তথ্য প্রদানের কারণে আবেদন বাতিল হতে পারে।
আবেদন ফি সংক্রান্ত
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা, যা জমা দিতে হবে Teletalk প্রিপেইড সিম থেকে SMS প্রেরণের মাধ্যমে। নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
মৌখিক পরীক্ষার শর্ত
মৌখিক পরীক্ষায় প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান, শারীরিক সক্ষমতা (প্রযোজ্য ক্ষেত্রে), ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস মূল্যায়ন করা হয়। তাই প্রার্থীর সার্বিক প্রস্তুতি এবং আনুষ্ঠানিক পোশাক (Dress Code) অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকল নির্দেশনা
ফায়ার সার্ভিস সংক্রান্ত সকল তথ্য যাচাইয়ের জন্য মূল সার্কুলার অথবা নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটকে প্রাথমিক উৎস হিসেবে ধরে নিতে হবে। আবেদন জমা, ফি প্রদান এবং Admit Card সংগ্রহের প্রতিটি ধাপে নিজ দায়িত্বে ফলোআপ করা জরুরি।
ডিক্লারেশন (Declaration)
অনলাইনে ফরমের শেষে একটি ডিক্লারেশন অংশ থাকে, যেখানে প্রার্থীকে নিশ্চিত করতে হয় যে তার প্রদত্ত সকল তথ্য সত্য। মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ প্রার্থিতা বাতিলের পূর্ণ ক্ষমতা রাখে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংক্রান্ত সহায়তা ও যোগাযোগের তথ্য
অফিসিয়াল যোগাযোগের ঠিকানা
| মাধ্যম | তথ্য |
| প্রতিষ্ঠান | ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর |
| ঠিকানা | ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়ীয়া, ঢাকা-১০০০ |
| ফোন নম্বর | ০১৭৩০-৩৩৬৬৯৯, +০২-২২৩৩৫৫৫৫৫ |
| ইমেইল | info@fireservice.gov.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://fireservice.gov.bd/ |
অনলাইন আবেদন ও টেকনিক্যাল সাপোর্ট
| যোগাযোগ মাধ্যম | তথ্য |
| অনলাইন আবেদন লিংক | http://fscd.teletalk.com.bd |
| Teletalk হেল্পলাইন | ১২১ (টেলিটক নম্বর থেকে) |
| ইমেইল (All Jobs Query) | alljobs.query@teletalk.com.bd |
| সাপোর্ট ফেসবুক পেজ | http://www.facebook.com/alljobsbd |
ইমেইল বা মেসেজ পাঠানোর সময় Subject–এ লিখবেন:
Organization Name: FSCD
Post Name: [আপনার পদের নাম]
Applicant’s User ID: XXXXX
Contact Number: 01XXXXXXXXX
গুরুত্বপূর্ণ সতর্কতা:
কোনোভাবেই কারো সাথে টাকা লেনদেন করে চাকরি নেয়ার চেষ্টা করবে না। ফায়ার সার্ভিস কখনো ব্যক্তিগতভাবে অর্থ দাবি করে না। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে টাকা চাইলে তাকে প্রতারক হিসেবে গণ্য করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। লেনদেনের সম্পূর্ণ ঝুঁকি ও দায়িত্ব প্রার্থীর নিজের।
সময় থাকতে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর চাকরির জন্য আপনার আবেদনটি দ্রুত সেরে ফেলুন। কারণ নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন করে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সাধারণত শেষ মুহূর্তে আবেদন করতে গিয়ে সার্ভারে অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত বিভ্রাটের কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হন। এছাড়া তাড়াহুড়ো করে আবেদন করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড বা তথ্য প্রদানে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এবং নিশ্চিন্তে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার অন্তত কয়েকদিন আগেই আবেদন করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
